January 31, 2026, 3:19 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আত্মশুদ্ধি অর্জন ও অশুভকে বর্জন করে সত্য,সুন্দরকে বরনে কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারনা পূর্নিমা উৎসব শুরু

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 528
নিউজ আপঃ Wednesday, October 20, 2021

আত্মশুদ্ধি অর্জন ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরনে পটুয়াখালীর কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করছেন  অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা।
বুধবার সকাল সাতটায় পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধপূজার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। পরে বুদ্ধের স্মরনে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বৌদ্ধধর্মের বয়স্ক নারী পুরুষরা।
এ উৎসবকে ঘিরে উপজেলার রাখাইন পাড়া গুলোতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটেছে বৌদ্ধভিক্ষুসহ রাখাইন নর-নারীদের। দিনব্যাপী উৎসবের মধ্যে সন্ধ্যায় ফানুস উড়িয়ে দিনটিকে স্বরনীয় করে রাখেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

 

জানা গেছে উপজেলার কুয়াকাটা কেরানীপাড়া, গোড়া আমখোলা পাড়া, মিশ্রিপাড়া, কালাচাঁদপাড়া, নয়াপাড়া, তুলাতলীপাড়া সহ ১০টি বৈদ্ধপাড়া একযোগে দিনটি উদযাপন উপলক্ষে নান ধরনের কর্মসূচি পালন করছে। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্নিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।
মিশ্রিপাড়ার মন্দিরের পুরোহিত গৌতম ভিক্ষু জানান, বৌদ্ধ  ভিক্ষুরা তিন মাস বর্ষাব্রত থাকার পরে তিন মাসের যে পূর্ণিমাতে শেষ হয় সেটাই প্রবারনা পূর্ণিমা। প্রবারনা অর্থ হলো আহবান করা। অর্থাৎ যদি আমার কোন ভুল ত্রুটি, অপরাধ, পাপ, অকুশল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে সত্য ও ন্যায়ের পথে চলার পথ দেখিয়ে দিন বলে একে অপরকে আহবান করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share