কলাপাড়ায় যুবকের বিরুদ্ধে নারী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ-নিউজ অলটাইম

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 2:32 PM, September 1, 2021
কলাপাড়ায় যুবকের বিরুদ্ধে নারী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ-নিউজ অলটাইম
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় রুমান (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে এক নারী গৃহকর্মীকে (২৯) মুখ চেপে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বেলা এগারোটায় ওই নারী বাদী হয়ে রুমানকে আসামী করে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা, ওই নারী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের মহসিন মিয়ার বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন। গত রবিবার সন্ধ্যায় কাজ শেষে তিনি তার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় চৌকিদার বাড়ির গোরস্থান সংলগ্ন এলাকায় পৌছলে রুমান তাকে মুখ চেপে পূর্বপাশের জঙ্গলে নিয়ে পরিধেয় পোশাক খুলে জোর পূর্বক ধর্ষন করে। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে রুমান পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। রুমানকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।