February 15, 2026, 2:04 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে গড়াই নদীর বেড়িবাঁধের উপর দিয়ে মাঠে ঢুকছে পানি \ ৫টি গ্রামের মানুষের নির্র্ঘুম রাত কাটছে 

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 422
নিউজ আপঃ Thursday, August 19, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা এলাকায় গড়াই নদীর পানি ভাঙ্গনকৃত বেড়িবাঁধের উপর দিয়ে মাঠে প্রবেশ করতে শুরু করেছে। এতে ৫টি গ্রামের মানুষের নির্ঘুম রাত কাটছে আতঙ্কে।
বৃহস্পতিবার সকালে সরেজমিন মরাবিলা এলাকায় গিয়ে দেখাযায়, গড়াই নদীর মরাবিলা এলাকায় বেড়িবাঁধ ও পাকা সড়ক আগেই বিলীন হয়ে গেছে। গড়াই নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ফসলী জমির উপর দিয়ে মাঠে পানি প্রবেশ করছে। এসময় মরাবিলা, চরঘিকমলা, বাকসাডাঙ্গী, কোনাগ্রাম, জামসাপুর এলাকার লোকজন দেখতে এসেছেন। করণীয় সম্পর্কে নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, ইউপি সদস্য আবজাল হোসেনসহ বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন।
এলাকার হাসান বিশ্বাস, নাদের আলী বিশ্বাস, পল্লী চিকিৎসক মুকুল হোসেনসহ অনেকেই বলেন, ইতিপুর্বে বেড়িবাঁধ ও পাকা সড়কসহ প্রায় ২শত বিঘা জমি নদীভাঙ্গনে বিলীন হয়েছে। এখন মাঠে পানি প্রবেশ শুরু করেছে। এতে মরাবিলা, চরঘিকমলা, বাকসাডাঙ্গী, জামসাপুর, কোনাগ্রাম এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কখন যেন তলিয়ে যায়। ভেঙ্গে ফসলী জমি ও বাড়ীঘর নদীতে বিলীন হয়ে যায়। দ্রæত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে ৫টি গ্রামের মানুষের রক্ষা করুন।
ইউপি সদস্য আবজাল হোসেন বলেন, আমি নির্বাচিত হওয়ার পর মরাবিলা এলাকায় বেড়িবাঁধ ও পাকা সড়ক বিলীন হওয়ার পর ৩ বার চলাচলের সড়ক নির্মাণ করেছি। ৩বারই নদীতে বিলীন হয়েছে। বর্তমানে যে অবস্থা দেখা দিয়েছে জরুরী ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণ করা না হলে ৫টি গ্রাম বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ এলাকায় স্থায়ী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার বলেন, সকালে এলাকাবাসীর সাথে নিয়ে বৈঠক করেছি। যাতে মাঠে পানি প্রবেশ করতে না পারে তার জন্য জরুরী ভিত্তি বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানাকে অবগত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন,গড়াই নদীর মরাবিলা এলাকায় বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এ বিষয়ে চেয়ারম্যান  অবগত করেছেন। আশা করছি দ্রত পদক্ষেপ গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share