February 15, 2026, 3:36 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বসুন্দিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সেচ্ছাসেবক লীগের আলোচনা, দোয়া ও কাঙ্গালীভোজ বিতরণ

আবু তাহের, যশোর প্রতিনিধি: 260
নিউজ আপঃ Sunday, August 8, 2021

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় গতকাল রবিবার বিকাল ৪টায় ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ ও অংগসংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বীর-বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বসুন্দিয়া মোড়স্থ্য যুবলীগ কার্যালয় চত্বরে স্মৃতিচারণ, আলোচনা, দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালীভোজ বিতরণ করা হয়।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক মহিবুল ইসলাম খান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহŸায়ক মাজহারুল ইসলাম মাজহার, শহীদুজ্জামান শহীদ, যশোর জেলা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধামঞ্চের সভাপতি আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রুহুল কুদ্দুস, কোতয়ালী থানা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দাউদ হোসেন দফাদার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের যশোর সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্ববায়ক জাফর ইকবল, বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্ববায়ক জাহাঙ্গীর আলম খান মিস্টার, যুবলীগ নেতা হাফিজুর রহমান টিটো, শরিফুল ইসলাম, মোঃ ইকরাম হোসেন গাজী প্রমুখ।

সার্বিক সহযোগিতা করেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ খান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share