February 15, 2026, 4:18 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় প্রথম বারের মত শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 324
নিউজ আপঃ Thursday, August 5, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত মো. শহীদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদসহ অন্যান্যরা। স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধানিবেদন শেষে উপজেলা যুবউন্নয়ন কার্যালয়ের আয়োজনে দুই শতাধিক যুবক যুবতীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকমর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে আলোচান সভা অনুষ্ঠিত হয়। সভাপতি শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনি সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।

 

এছাড়া শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগ’র দলীয় কার্যলয়ে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ^াস প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইদুর রহমান সাইদ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে তামিমা বিথিসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মী।

 

অলোচনা সভা শেষে  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার শান্তি কামনা করে বিশেষ  দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ এর ইমাম মাসুম বিল্লাহ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share