February 15, 2026, 4:52 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাত পোহালেই ঈদ, দৌলতদিয়ায় যাত্রীর উপচে পড়া ভিড়

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 464
নিউজ আপঃ Tuesday, July 20, 2021

রাত পোহালেই ঈদ, কর্মস্থল ছেড়ে বাড়ির পথে মানুষ। ফলে ২১ জেলার মানুষের রাজধানী ছেড়ে বাড়ি ফেরার অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি কে উপেক্ষা করে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ ও ফেরিতে করে যাত্রীরা দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে পৌছাছে।

তবে দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে নেই যাত্রীদের মধ্যে স্বাস্থ সচেতনতা। অন্যদিকে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে।ফেরিঘাট এলাকায় দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে বাস ও ট্রাকের পাশাপাশি শত শত যাত্রী ফেরিঘাটে আসছে।

দৌলতদিয়া নদী পার হয়ে এসব যাত্রীরা বাসসহ ব্যাটারিচালিত কাভার্ডভ্যান, ইজিবাইকে করে যাত্রীরা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। তবে দৌলতদিয়া নদীবন্দর এলাকা থেকে অধিকাংশ যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন এসব যাত্রীরা।

পোশাক শ্রমিক মো. আনোয়ার শেখ বলেন, গতকাল ছুটি হওয়ার কারণে আজ সকালে তিনি সাভার থেকে রওনা দিয়েছেন।তবে অতিরিক্ত ভাড়া নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

গাবতলি থেকে  ছেড়ে আসা যাত্রী আলেয়া বেগম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করে আসছিলো। সেখান থেকে একটি ফেরি অন্যরুটে সরিয়ে নেওয়া হয়েছে। যার কারণে এই রুটে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিসির) ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, গতকাল সোমবার পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনে চাপ কম থাকার কারণে একটি ফেরি অন্য রুটে সরিয়ে নেওয়া হয়েছে।আজ যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। দুপুরের মধ্যে একটি ফেরি এ রুটে যুক্ত হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share