February 15, 2026, 5:39 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে দুঃস্থ ও অসহায়দের মাঝে কৃষকলীগ নেতার হকের পক্ষে ঈদ উপহার প্রদান

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 251
নিউজ আপঃ Tuesday, July 20, 2021

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে রাজবাড়ী-২ আসনের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসুচির অংশ হিসেবে বালিয়াকান্দিতে ২শতাধিক পরিবারের ঈদ উপহার প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের উদ্যোগে নারুয়া ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে নারুয়া বাজারে এ ঈদ উপহার প্রদান করা হয়।

ঈদ উপহার  বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের পক্ষে বিতরণ করেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কার খান, যুগ্ন আহবায়ক, বিপ্লব মুক্ত বিশ্বাস, সদস্য নাহিদুল হক স্বপন, মিজানুর রহমান, বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আঃ মতিন শেখ, আকিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক আজ তৃনমুল থেকে কেন্দ্রী নেতা হয়েছেন। এলাকার মানুষের আপদে-বিপদে সব সময় পাশে থাকেন। তারই অংশ হিসেবে রাজবাড়ী-২ সংসদীয় আসনের মানুষের জন্য তার ঈদ উপহার তার প্রতিনিধি হিসেবে আমরা আপনাদের হাতে তুলে দিলাম।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share