কলাপাড়ার লালুয়া ইউপির আওয়ামী লীগ’র দলীয় কার্যলয় উদ্বোধন

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 4:10 PM, July 19, 2021
কলাপাড়ার লালুয়া ইউপির আওয়ামী লীগ’র দলীয় কার্যলয় উদ্বোধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ’র নব নির্মিত দলীয় কার্যলয় উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে লালুয়া ইউপির বানাতি বাজারস্থ এ কার্যলয় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক  অ্যাড.ডা.শামীম আল সাইফুল সোহাগ, লালুয়া ইপির চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিয়া মো. চাঁনখান, এমপি’র ব্যক্তিগত সহকারি তরিকুল ইসলাম মৃধা, লালুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবদুল হকসহ ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্চ্ছোসেবকলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।