কলাপাড়ায় পৃথক দু’টি ঘটনায় দুই জনের মৃত্যু

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 3:42 PM, July 14, 2021
কলাপাড়ায় পৃথক দু’টি ঘটনায় দুই জনের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দু’টি ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে জমজ দুই বোনের খেলার ছলে ওড়নায় ফাঁস লেগে লিমা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশু উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের এমদাদুল হাওলাদারের মেয়ে।

 

এছাড়া একই ইউনিয়নের মহিপুর গ্রামে একইদিন বিকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে রনজিত (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে মহিপুরের মৃত প্রীতিলাল দাসের পুত্র। স্বজনরা উভয়কে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মহিপুর থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মনিরুজ্জামান বলেন, পারিবারিক সমস্যা থাকায় মানসিক ডিপ্রেশন থেকে ছেলেটি আত্মহত্যা করতে পারে। আর মেয়েটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ভিজা অবস্থায় ছিল ধারণা করা হচ্ছে খেলার ছলে ওড়না পেচিয়ে মারা যেতে পারে। তবে লাশ দু’টি ময়না তদন্তের প্রক্রিয়া চলছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।