February 15, 2026, 7:02 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

উপহার দিয়ে অঙ্গীকার পূরন করলেন

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 208
নিউজ আপঃ Wednesday, July 14, 2021

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি উপজেলা নির্বাচনী অঙ্গীকার পূরনের অংশ হিসেবে উপজেলার রোগীদের সেবায় একটি এ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। তিনি তার প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রি লিঃ এর পক্ষ হতে  স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের নেতৃবৃন্দের হাতে বুধবার (১৪ জুলাই)  বেলা ১২ টার দিকে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন তিনি।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব প্রতিষ্ঠার পর থেকে গত দেড় বছরে উপজেলার বিভিন্ন জরুরি রোগীদের অন্তত দেড় হাজার ব্যাগ রক্ত দিয়ে জীবন বাঁচাতে সহায়তা করেছে।চলমান এ কর্মসূচির মধ্যেই সংগঠনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে শ্বাসকষ্টে ভোগা করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে দিনরাত অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন । ১১ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনার বিরুদ্ধে তারা এ লড়াই চালিয়ে যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে  গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তরকালে আরো উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী,  সাধারণ সম্পাদক মো.মাহফুজুর রহমান মিলন প্রমূখ।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মোঃ সেলিম মুন্সি বলেন, উপহারের এ্যাম্বুলেন্সটি দিয়ে আমরা গোয়ালন্দবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট থাকব।এ ক্ষেত্রে সামর্থ্যবানদের কাছ থেকে হাসপাতালের এ্যাম্বুলেন্সের জন্য যে ফিস নির্ধারন আছে সে হারে ফিস নেয়া হবে।তবে দরিদ্র রোগীদের জন্য ফি কম নেয়াসহ ফ্রি সার্ভিসেরও ব্যবস্থা থাকবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share