January 31, 2026, 4:50 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজের একযুগ পর পরিবার ফিরে পেল জেলে মিলনকে

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 416
নিউজ আপঃ Thursday, July 8, 2021

মাত্র ১৭ বছর বয়সে ২০০৮ সালে কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়েছিল জেলে মিলন। সঙ্গীয় ছিল আরও দুই জেলে ফারুক (১৩) ও খোকন (২৫)।  ঝড়ের কবলে পড়ে মাছধরার নৌকাটি। তখন থেকে নিখোঁজ ছিল ওই তিন জেলে। কিশোর বয়সে নিখোঁজ থাকার একযুগ পর মিলন আকন (৩০) নামে ওই জেলে বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা পৌরশহরে নিজ বাড়ি ফিরে এসেছে। ঝড়ের কবলে মাছধরার নৌকাসহ তিন জেলের নিখোঁজে এত দিন ভুলতে বসেছিল তাদের পরিবার। পরিবারের ধারণা জন্মেছিল সাগরে ডুবে নিশ্চিত মারা গেছে।

একযুগ পর জেলে মিলন বাড়ি ফিরে আসায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও চাঞ্চল্য দেখা দিয়েছে। কিছুটা অবিশ^াস্য মনে হলেও পরিবারের লোকজনের চোখেমুখে বইছে আনন্দাশ্রæ। প্রতিবেশী,স্বজনরা ও বন্ধু বান্ধবরা পরখ করে মিলিয়ে নিচ্ছে তাদের হারিয়ে যাওয়া মিলনকে। কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মিলনের বাবা শাহ আলম আকন বাড়িতে নিখোঁজ মিলন ফিরে আসায় তাঁকে একনজর দেখতে কৌতুহলী এলাকাবাসী এখন ভিড় করছেন।

সরেজমিনে জানা যায়, ২০০৮ সালে মিলন তার দুই সহযোগী জেলে ফারুক (১৩) ও খোকন (২৫) কে নিয়ে একটি মাছধরা নৌকায় ইলিশ শিকারের জন্য গভীর সমুদ্রে যায়। ওইদিন সাগরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ তিন জেলে পরিবারের সবার ধারণা ছিল এদের সকলের সলিল সমাধি ঘটেছে। সর্বশেষ দু’দিন আগে (মঙ্গলবার) পাশর্^বর্তী বরগুনা জেলার তালতলী উপজেলায় একটি সড়কে তার এক আত্মীয়ের সামনে পড়লে মিলনকে চিনতে পায়। এরপর কুয়াকাটায় মিলনের পরিবারকে জানানো হয়। তারা সেখানে গিয়ে নিশ্চিত হবার পর বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসা হয় মিলনকে।
কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মিলনের বাবা শাহ আলম আকন ও মা মিনারা বেগম এবং বড় ভাই রুবেল আকন দীর্ঘ ১৩ বছর নিখোঁজ থাকা মিলনকে সনাক্ত করে বাড়ি নিয়ে এসছেন। মিলনের মা মিনারা বেগম বলেন, ‘ম্যুই মোর পোলাঠারে দীর্ঘ ১৩ বছর পর ফিরয়্যা পাইছি। এতেই মোরা খুশী হয়ছি। তয় পোলাডা এ্যাখন অসুস্থ। আল্লার কাছে দোয়া করত্যাছি সুস্থ্য হইলে সব ঘটনা হুনতে পারমু।

কুয়াকাটা পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর মনির শরীফ বলেন, মিলন নামের ওই ছেলেটি ১৭ বছর বয়সে গত ২০০৮ সালে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। আজ (বৃহস্পতিবার) তাঁর পরিবার ফিরে পেয়েছে। বর্তমানে মিলন অসুস্থ থাকায় তার নিখোঁজ থাকার বিষয় কিছুই জানা যায়নি। কাউন্সিলর আরও জানান, মিলনের সাথে অপর নিখোঁজ দুই জেলের এখনো কোন সন্ধান মেলেনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share