প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে ৭৪ টি গাছের চারা রোপন করেছে কলাপাড়া কলেজ শাখা ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 5:38 PM, September 28, 2020
প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে ৭৪ টি গাছের চারা রোপন করেছে কলাপাড়া কলেজ শাখা ছাত্রলীগ।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৮সেপ্টেম্বর।।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭৪ টি গাছের চারা রোপন করেছে পটুয়াখালীর কলাপাড়ায় কলেজ শাখা ছাত্রলীগ। সোমবার বেলা এগারোটায় সরকারী মোজাহার উদ্দিন বিশ^াস কলেজ শাখা ছাত্রলীগ’র আয়োজনে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফায়জুল ইসলাম আশিক,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।