করোনা ও আম্পানে ক্ষতিগ্রস্থ অসহায়দের  ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 2:08 PM, June 4, 2020
করোনা ও আম্পানে ক্ষতিগ্রস্থ অসহায়দের  ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৪জুন।।

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ও আম্পানে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার ১২টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেনা বাহিনীর নিজস্ব রেশন থেকে এ সহায়তা প্রদান করেন শেখ হাসিনা সেনা নিবাসের সপ্তম পদাতিক ডিভিশন। দিন ব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা এবং শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এই সময় জিওসি ৭ম পদাতিক ডিভিশন মেজর জেনারেল আবুল কালাম মোঃ জিয়াউর রহমান, কমান্ডার সাত আর্টিলারি বিগ্রেডিয়ার জেনারেল মেফতা উল করিম, ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফট্যানেন্ট কর্নেল শাহরিয়ার রিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান এস.এম র্ািকবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু ও  গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।