আজ থেকে তৈরি পোশাক কারখানা গুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

Reporter
মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: 12:07 PM, May 31, 2025
আজ থেকে তৈরি পোশাক কারখানা গুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢাকা ইপিজেড এর তৈরি পোশাক কারখানা গুলোতে আজ থেকে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার সকালে সাভারের আশুলিয়ায় ডিইপিজেড এলাকার নতুন জোনে অবস্থিত বিদ্যুৎ এর পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এসময় তিনি বলেন,আজ থেকে সব পোশাক কারখানায় লাইন বাড়বে এবং চারটা নতুন এলএমজি কারগো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে, তাই আজ থেকে গ্যাস সংকট থাকবে না। এ সময় বেপজা’র বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই এবং কোনো অচল অবস্থাও নেই, আন্দোলকারীদের যেসব দাবি দাওয়া আছে এবং যেগুলো যৌক্তিক সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এর আগে উপদেষ্টা আশুলিয়ার পল্লীবিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।