June 22, 2026, 5:00 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

২৭ জানুয়ারি দেওয়া হবে প্রথম টিকা, কিন্তু কাকে?

অলটাইম নিউজ ডেক্স 478
নিউজ আপঃ Saturday, January 23, 2021

করোনাভাইরাস প্রতিরোধে দেশে আগামী ২৭ জানুয়ারি টিকাদান শুরু হচ্ছে। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে প্রথম টিকা দেওয়া হবে। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হবে।

শনিবার রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

সচিব বলেন, ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে। এছাড়া আরও ২৪ জনকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে করোনাভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকরা থাকবেন। এর পরদিন ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে প্রায় ৫০০ জনকে টিকা দেওয়া হবে। পাঁচটি হাসপাতালে টিকা দিয়ে দেখার পর ৮ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হবে।

ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য সচিব।

ভারত থেকে উপহার হিসেবে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আসে। এরপরই টিকাদান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হলো।

বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share