১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু

Reporter
অলটাইম নিউজ ডেক্স
প্রকাশিত: 2:31 PM, January 25, 2021
১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অমর একুশে বইমেলা আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে

আজ সোমবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এই তারিখ নিশ্চিত করেছেন।

তিনি বলেন,করোনা পরিস্থিতির কারণে বইমেলা পিছিয়ে দেওয়ার পর তিনটি সম্ভাব্য তারিখ দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন। তবে কত দিন মেলা চলবে এ বিষয়ে কিছু জানাননি মহাপরিচালক। তিনি বলেন, কত দিন মেলা চলেবে এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।

রেওয়াজ অনুযায়ী ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। এবার করোনাভাইরাসের কারণে ফেব্রুয়ারিতে বইমেলা হচ্ছে না। অবশ্য লেখক-প্রকাশকদের পক্ষ থেকে ভার্চুয়াল বইমেলার দাবি উঠেছিল।