June 10, 2026, 3:01 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হাজীগঞ্জের বাকিলা পশুর হাটে তিল ঠাঁই আর নাইরে অবস্থা কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে প্রায় ২ কিলোমিটার যানজট

প্রতিবেদকের নাম 362
নিউজ আপঃ Thursday, July 15, 2021

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার পশুর হাটের জন্য বিখ্যাত। হাটে প্রতি বছরের ন্যায় এবারও হাজারো গরু ও ক্রেতার ভীড় দেখা গেছে। তথাপী জেলা প্রশাসকের দেয়া স্বাস্থ্যবিধি মানেনি কর্তৃপক্ষ। পশুর হাট যেনো তিল ঠাঁই আর নাইরে অবস্থা। এছাড়াও কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে হওয়ায় প্রায় দুই কিলোমিটার সড়কে সকাল থেকেই দীর্ঘ যানজট লেগেই ছিলো। দুপুর বারোটার দিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার পশুর হাট পরিদর্শনে গেলে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরবর্তীতে সেই পুরনো চিত্র।

এই বিষয়ে কথা হয় পশুর হাটের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর সাথে। তিনি বলেন, আমাদের কিছুই করার নেই। কতোজনকে নিয়ন্ত্রণ করবো। তবে স্বেচ্ছাসেবকগণ চেষ্টা করছেন।

স্বাস্থ্যবিধি মানছে না বিষয়ে ঈজারাদার কর্তৃপক্ষ আলহাজ্ব আব্দুল খালেক ও জাকির হোসেন দু’জনের মোবাইলে কল করলেও রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। কর্তৃপক্ষ চেষ্টা করছে বিষয়টি সমাধানে কাজ করতে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share