June 10, 2026, 3:03 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হাজীগঞ্জের কাঁকৈরতলায় ড্রেজার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার জব্দ

মো. মনজুর আলম, চাঁদপুর প্রতিনিধি, 382
নিউজ আপঃ Wednesday, July 14, 2021

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের কাঁকৈরতলা কলেজের পিছন থেকে অবৈধ ড্রেজার জব্দ ও ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন।

জানা গেছে, ড্রেজার মালিক একই এলাকার কাঁকৈরতলা গ্রামের মৃত মাহমুদুল হাসানের ছেলে মো. আব্দুল্লাহ্ আল নোমান। বুধবার বিকেলে নির্বাহী মেজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ড্রেজার মালিক ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে অর্থদন্ড প্রদান করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় দন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, হাজীগঞ্জে গত কয়েকদিনে প্রায় ৩-৪টি অবৈধ ড্রেজার জব্দ ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। তথাপী ড্রেজার মালিকগণ তাদের স্বার্থের জন্য আইন অমান্য করছে। আমাদের কাছে আরও কিছু তথ্য রয়েছে। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে দন্ড প্রদান করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share