June 25, 2026, 9:53 am
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হবিগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টি: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিবেদকের নাম 501
নিউজ আপঃ Sunday, February 17, 2019

সোনাই ডেস্ক: ফাগুনের প্রথম সপ্তাহে হবিগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে ছিল ব্যাপক শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি যেন তান্ডব চালিয়েছে ফসলি ক্ষেতে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় থেমে থেমে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে।বানিয়াচঙ্গের বিভিন্ন গ্রামে ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে।

ভোর সাড়ে ৫টার দিকে এ শিলাবৃষ্টি হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে ঘরবাড়ির টিনের চালাসহ ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

শিলাবৃষ্টিতে ঘরের চালা ফুটো হয়ে গেছে, ক’দিন আগে ধানের চারা রোপণ তাও নষ্ট হয়ে গেছে। আলু, পেয়াজ, রসুন, গম, পেয়াজ বীজ, আর ভুট্টার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কারো কারো ফসল ঘরে তোলাই যাবে না।

এতো শিলা পড়েছে যে গাছের পাতা পর্যন্ত ঝড়ে গেছে, মাটিতে শিলার স্তুপ পড়ে আছে।জেলা সদর, চুনারুঘাট উপজেলায়ও প্রচুর বৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে ইটভাটায়। কাচা ইট ঠিকমত পলিথিন দিয়ে না ঢাকার কারণে অনেক ইট নষ্ট হয়ে গেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share