June 23, 2026, 6:45 am
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হবিগঞ্জে খোলা পেট্রোলের দোকানে আগুন: ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

প্রতিবেদকের নাম 504
নিউজ আপঃ Sunday, March 24, 2019

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড এলাকায় একটি খোলা পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস রোডের খোলা পেট্রোলের দোকান মদিনা এন্টারপ্রাইজ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

এ অগ্নিকাণ্ডে পেট্রোলের দোকানসহ পাশের ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবিও করেছেন ক্ষতিগ্রস্তরা।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম জানান, দুপুরে হঠাৎ করে ওই দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুণ চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পেট্রোলের দোকান মদিনা এন্টার প্রাইজ, হৃদয় এন্টার প্রাইজ ও কামাল মিয়ার দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কি থেকে আগুনে সূত্রপাত তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যেহেতু এটি খোলা পেট্রোলের দোকান ছিল সিগারেটের আগুণ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলেও তিনি মনে করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share