May 7, 2026, 11:08 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সড়কের পাশ থেকে ৫টি শিশু ও বাবলা গাছ কর্তন

আবুল কালাম আজাদ রাজবাড়ীঃ  391
নিউজ আপঃ Tuesday, August 17, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে সরকারী সড়কের পাশ থেকে প্রকাশ্যে দিবালোকে ৫টি শিশু ও বাবলা গাছ কর্তনের অভিযোগ উঠেছে। রবিবার ও সোমবার দুইদিন ধরে গাছ গুলো কেটে নেয়া হয়েছে।
স্থানীয় এলাকার রাশেদুল শেখ, আব্দুস সালাম বলেন, যে গাছ গুলো কাটা হয়েছে তা সরকারী সড়কের গাছ। আমরা এলাকাবাসী নিশেধ করলেও তারা না শুনে বলেছে, গাছ গুলো আমাদের লাগানো তাই বিক্রি করেছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
গাছ ক্রেতা সাহেব আলী বলেন, বিমল চন্দ্র বিশ্বাস গাছগুলোর মালিক বলে দাবী করে আমার নিকট ৫টি বাবলা ও শিশু গাছ ২৪ হাজার টাকায় বিক্রি করেছে। তাই গাছ কেটে নিয়েছি।
অভিযুক্ত বিমল চন্দ্র বিশ্বাস বলেন, গাছগুলো আমাদের লাগানো। আমার ঘরের উপর পড়াতে আমি কর্তন করেছি। রাস্তার গাছ সবাই কাটে, তাই আমিও কেটেছি। আমাদেরও হতে পারে সরকারেরও হতে পারে।
এ্যাডভোকেট কমল কান্ত বিশ্বাস বলেন, গাছগুলো আমার হাতে লাগানো তাই আমি কেটেছি। এতে দোষের কি?।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share