সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর পর চলে গেলেন স্ত্রীও

Reporter
নিউজ ডেস্ক
প্রকাশিত: 5:22 AM, March 28, 2022
সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর পর চলে গেলেন স্ত্রীও
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রেখা আক্তার (৩৫) মারা যান। তার শরীরের ৩০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ওই পরিবারের দু’জনের মৃত্যু হল। এর আগে রেখা স্বামী সাঈদ হাসান (৩৮) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যায় মারা যান।

গত বুধবার ভোর পৌনে ৪টার দিকে বাড্ডার বেরাইদ পূর্বপাড়া এলাকায় সাঈদ হাসানের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ ঘটনায় সাঈদ হাসান, তার স্ত্রী রেখা আক্তার, তাদের ১০ বছর বয়সী মেয়ে সাফা ও ৯ বছরের ছেলে সাফিয়ান দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।