April 30, 2026, 3:48 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সিদ্ধান্ত বদলালেন সাকিব

প্রতিবেদকের নাম 563
নিউজ আপঃ Thursday, November 22, 2018

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন- এ নিয়ে শনিবার দিনভর ক্রিকেট অঙ্গনে চলে জোর আলোচনা।

সেদিন বিকেলেই আওয়ামী লীগের একটি দলীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনছেন মাশরাফি। আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব মনোনয়ন কিনবেন মাগুরা-১ আসনের জন্য। তবে রাত গড়াতেই সাকিবের ইউটার্ন। সরে আসলেন সিদ্ধান্ত থেকে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবার বলছেন নির্বাচনে অংশ নেবেন না তিনি। সাকিবের ভাষ্য, ‘সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’ কেন সিদ্ধান্ত পরিবর্তন করলেন তা অবশ্য জানাননি সাকিব। এ নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গুঞ্জনটা শুরু হয়েছিল পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ঘোষণার পর থেকেই। এরপর থেকে একের পর এক ডালপালা ছড়িয়েছে সেই গুঞ্জনের। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ওই গুঞ্জনের ডালপালা আরও ছড়াতে থাকে।

দিনভর গুঞ্জনের পর বিকেলে জানা যায় সত্যিই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিষয়টি আওয়ামী লীগের একটি দলীয় সূত্র নিশ্চিত করে। ১১ নভেম্বর, রবিবার এই দুই তারকা ক্রিকেটারের মনোনয়ন ফরম কেনার কথা ছিল। কিন্তু রাতেই সাকিব তার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এদিকে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ওয়ানডে অধিনায়ক মাশরাফি এখনো সংবাদমাধ্যমে মুখ খুলেননি। রবিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে আসার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ওয়ানডে অধিনায়কের।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share