May 9, 2026, 9:52 am
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভার উপজেলার আশুলিয়া থেকে মাদক সহ ৫ জন গ্রেফতার।

ইব্রাহিম খলিল , সাভার প্রতিনিধি। 259
নিউজ আপঃ Monday, September 15, 2025

ইব্রাহিম খলিল , সাভার প্রতিনিধি।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১০০ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) লিটার দেশীয় চোলাই মদসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

রবিবার বিকেল সাড়ে পাচটায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে আশুলিয়া থানাধীন আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে জহুরুল ইসলাম , আলী আকবর ওরফে বাবু , মাহফুজ মিয়া ওরফে সোনা মিয়া নামে তিন জনকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।একই দিনে এসআই মামুনুর রশিদ সংগীয় ফোর্স নিয়ে সন্ধ্যা ৭:৫ আশুলিয়া থানাধীন আশুলিয়ার শিমুলতলা এলাকা থেকে মোঃ লিটন ও মোঃ এনামুল হক নামে ২ জনকে ১০ (দশ) লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দীন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share