May 13, 2026, 10:54 pm
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে শ্রমিক নেতা রতনকে তুলে নিয়ে রাতভর পেটালো এক ব্যবসায়ী

স্টাফ রিপোর্টারঃ 463
নিউজ আপঃ Saturday, July 31, 2021

সাভারে মো: রতন হোসেন নামের এক শ্রমিক নেতাকে রাস্তার পাশ থেকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে লোহার রড, পাইপ দিয়ে পিটিয়ে রাতভর নির্যাতন চালিয়েছে এক ব্যবসায়ী। শনিবার (৩১ জুলাই) বিকেলে আশুলিয়া স্কুল সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে থেকে তাকে উদ্ধার করা হয় । এর আগে শুক্রবার রাত ৯.৪৫ টায় ১ নং কলমা এলাকায় বাড়ির পাশ থেকে অজ্ঞাতনামা ৪/৫ জন মাইক্রোবাসযোগে তাকে অপহরণ করে নিয়ে যায় রাজু গ্রুপের চেয়ারম্যান রাজুর অফিসে।

উদ্ধার হওয়া ব্যক্তি টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়ার-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক । সাভার মডেল থানা সুত্র ও অপহৃতের স্ত্রী সুলতানা পারভীন বলেন, শুক্রবার রাত পোনে দশটার দিকে কলমা এলাকার কবির হোসেনের বাড়ির পাশে ছিলেন রতন হোসেন । কবির হোসেনের বাড়ীর ভাড়াটিয়া রতন হোসেন।

এসময় হঠাৎ ৪/৫ জনের একদল সন্ত্রাসী সাদা হাইচ গাড়ী নিয়ে এসে তাকে উঠিয়ে নিয়ে যায় । পরে তারা চারাবাগ এলাকায় রাজুর একটি গোডাউনে নিয়ে আটকে রাখে । সেখানে রাতভর তার উপর চালানো হয় নির্যাতন । লোহার রড, জিআই পাইপ দিয়ে তাকে মারাত্মকভাবে নির্যাতন করা হয়।

এ বিষয় জানতে রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহম্মেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। এদিকে শনিবার সকালেও শ্রমিক নেতাকে না ছাড়ায় তিনি নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পরে শনিবার বিকেলে রাজুর লোকজন আশুলিয়া বাজার এলাকায় পুলিশ ক্যাম্পের সামনে তাকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে সাভার মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম বলেন, রতনকে উদ্ধার করা হয়েছে মামলার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share