May 2, 2026, 4:29 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 174
নিউজ আপঃ Monday, September 1, 2025
Oplus_131074

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার

সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

 

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর এলাকার ছায়াবীথির নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা করেন তিনি।

 

বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েই দেশের চলমান অবনতিশীল আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি করেন। শক্তহাতে চুরি, ডাকাতি ও দুর্ণীতির লাগাম টেনে ধরেন। অল্প কিছুদিনের মধ্যেই জনমনে স্বস্তি ফিরে আসে। দল হিসেবে বিএনপি বাংলাদেশের সেরা। বিএনপি যদি এই ঐতিহাসিক দায়িত্ব পালন করে, তাহলে আগামী দিনগুলোতে বিএনপি দেশের জন্য অনেক অবদান রাখতে সক্ষম হবে।

 

তিনি আরো বলেন, এক সময় সাভারে বিএনপি করার মতো কোনো লোক ছিল না। বিএনপির নির্যাতিত কর্মীরাসহ সাভারের সাধারণ মানুষ গুলোও আমার সঙ্গেই রয়েছে। আমি সাভারে মানুষের কথা ভাবি এবং তাদেরকে সাথে নিয়েই কিছু করতে চাই। আমি সাভার পৌরসভাকে পরিকল্পিত একটি সুন্দর সাভার উপহার দিতে চাই।

 

সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share