সাভারে এক নারী ধর্ষণের শিকার, আটক ১ 

Reporter
রিমন সোহেল ঢাকা জেলা প্রতিনিধি:
প্রকাশিত: 5:19 PM, August 8, 2021
সাভারে এক নারী ধর্ষণের শিকার, আটক ১ 
🖼️ ফটো কার্ড তৈরি করুন
সাভারে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ ।
রোববার (৮ আগষ্ট) দুপুরে সাভার  মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহাদ হোসেন ঘটনার সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন ।
আটককৃত জহিরুল ভোলা জেলার লালমোহন থানার কচুয়াখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে সাভার পৌর এলাকার আইচ্ছানোদ্দা মহল্লায় ভাড়া বাসায় বসবাস করে আঁখ বিক্রি করতেন ।
ভুক্তভোগী জানায়, কয়েক দিন পূর্বে গ্রামের বাড়ি থেকে চাকরি খোঁজে  সাভারের আসেন ওই তরুণী । সে পৌর এলাকার আইচ্ছানোদ্দা মহল্লায় একটি কক্ষ ভাড়া নিয়ে একাই সেখানে বসবাস করতেন । হঠাৎ শুক্রবার রাতে অভিযুক্ত জহিরুল ওই তরুণীর কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।পরে শনিবার সকালে ভুক্তভোগী ওই তরুণী সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন ।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহাদ হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে  ওই ব্যক্তিকে আটক করা হয়েছে । আটককৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে । সেই সাথে ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।