সাবেক পৌর প্রশাসক সুলতাল মাহমুদ এর দাফন সম্পন্ন

Reporter
মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 11:56 AM, August 6, 2023
সাবেক পৌর প্রশাসক সুলতাল মাহমুদ এর দাফন সম্পন্ন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কলেজ বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক সুলতান মাহমুদ এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টায় মরহুমের প্রথম জানাযা নামাজ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,  সাংকৃতিক, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। উল্লেখ্য আলহাজ্ব সুলতান মাহমুদ (৭৯) দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী জটিলত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি  স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং সুভাকাংক্ষিরেখে গেছেন ।

সুলতান মাহমুদ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কলাপাড়া পৌরসভার প্রথম প্রশাসক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা  প্রুিতষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।