June 16, 2026, 3:05 pm
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয় রাজবাড়ীতে

আনোয়ারুল ইসলাম, রাজবাড়ি জেলা প্রতিনিধি 498
নিউজ আপঃ Thursday, May 20, 2021

রাজবাড়ীতে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।সেই সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তার ই আলোকে রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আজ বুধবার সকাল সোয়া ১০টায় ১ নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। রাজবাড়ী প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ডিজিটাল প্রেসক্লাব, কালুখালী উপজেলা প্রেসক্লাব, পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরাসহ সুশিল সামাজ এতে অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি), উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন ও প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা। সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন নিউজের প্রতিনিধি লিটন চক্রবর্তী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। বক্তৃতা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সঞ্জিব দাস, প্রেসক্লাবের সহসভাপতি আবু মুসা বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল মতিন, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, একুশে টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সিটিজেন টাইমসের প্রতিনিধি শামীমা আক্তার, চ্যানেল২৪–এর প্রতিনিধি সুমন বিশ্বাস প্রমুখ। এ ছাড়াও উপস্তিতি ছিলেন উপজেলা প্রেসক্লাব পাংশা, সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ। বক্তারা বলেন, রোজিনা ইসলাম দেশের নামকরা সাংবাদিক। অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সঙ্গে তাঁকে হেনস্তাকারীদের বিচার করতে হবে। এছাড়া গোয়ালন্দ ও পাংশা উপজেলাতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share