সরাইলে মোটরসাইকেলের ধাক্কায় শিশু মৃত্যু

প্রকাশিত: 6:13 AM, March 15, 2021

সরাইলে মোটরসাইকেলের ধাক্কায় শিশু মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের ধাক্কায় ইশান (৭) নামে এক শিশুর মর্মান্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইশান পানিশ্বর ইউনিয়নের বেড়তলা শেখ বাড়ির মুহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ইশান রোববার বিকেলে তার দাদার সাথে আত্মীয়ের বাড়ির দাওয়াত খেতে গিয়েছিল।

বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর জখম হয়। এ সময় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মির্জা মুহাম্মদ সাঈফ তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক মোটরসাইকেল ও চালক পালিয়ে যায়। ইশানের বাবা মুহাম্মদ আলী বলেন, বিশ্বরোড থেকে আশুগঞ্জ অভিমুখী মোটর সাইকেলটি হঠাৎ এসে ইশানকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে শিশুটির মরদেহ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১