সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে আপনাদের সহযোগীতা চাই’- মহিব্বুর রহমান এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:08 PM, October 24, 2020
সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে আপনাদের সহযোগীতা চাই’- মহিব্বুর রহমান এমপি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গোফরান পলাশ, পটুয়াখালী:

’সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কাজ করতে আপনাদের
সহযোগীতা চাই আমি। কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ দেখলে দয়া করে
আমাকে অবগত করুন। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। কোন সন্ত্রাসী,
চাঁদাবাজের স্থান নেই আমার কাছে এবং আমার দল আওয়ামীলীগ ও এর সহযোগী
সংগঠনে।’

শুক্রবার দুপুরে পবিত্র জুম্মা নামাজ পড়তে এসে এতিমখানা জামে মসজিদে
সমবেত মুসুল্লীদের উদ্দেশ্যে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের
সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
আলহাজ্জ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব এসব কথা বলেন। এসময় স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মসজিদে জুম্মার নামাজ আদায়ে আসা শতাধিক
মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

মুসলমানদের শ্রেষ্ঠ ধর্ম গ্রন্হ কোরানুলুম করীম ও হাদিসের আলোকে এতিমখানা
জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: নিজাম উদ্দীন’র গুরুত্বপূর্ন  আলোচনা
শেষে জুম্মার নামাজ আদায়ের পূর্বে সাংসদ মহিব্বুর রহমান বলেন, ’এতিম খানা
জামে মসজিদ  কারা পরিচালনা করছে আমি জানি না। তবে মসজিদের অনেক সমস্যার
কথা শুনেছি। আমি এতিমখানা এলাকার বাসিন্দা এবং অত্র মসজিদের একজন
মুসুল্লী। মসজিদের সকল সমস্যা নিরসনে আপনাদের সাথে নিয়ে আমি কাজ করবো।’