May 6, 2026, 4:00 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে

আর কে ওসমান আলী, নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতা 156
নিউজ আপঃ Sunday, October 6, 2024
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায়

দিনাজপুরের নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক আঃ খালেক, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা কমিটির আহ্বায়ক উত্তম কুমার সাহা, জেলা কমিটির সদস্য গজেন চন্দ্র বর্মন স্বপন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা সহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন উপজেলার ৫৮টি দুর্গাপুজা মন্ডবের পরিচালনা কমিটির প্রতিনিধির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share