সড়ক দুর্ঘটনায় সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিহত

Reporter
মোঃ সাদ্দাম হোসেন সাহিদ স্টাফ রিপোর্টার, নোয়াখালী।
প্রকাশিত: 11:49 AM, September 21, 2022
সড়ক দুর্ঘটনায় সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গতকাল (২০ আগষ্ট) সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় হেযবুত তাওহীদের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করার জন্য নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ খোরশেদ আলম শিকদার সোনাইমুড়ি থানা হইতে মোটরসাইকেল যোগে পোরকরা এলাকায় যাওয়ার পথে ঢাকা থেকে নোয়াখালীগামী লাল সবুজ নামক বাসের সাথে সংঘর্ষ হয়।এতে করে তিনি ঘটনাস্থলেই মারাত্বক আহত হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থল হইতে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব খোরশেদ আলম শিকদার‘কে মারাত্মক আহত অবস্থায় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে রোগীর অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন মর্মে জানা যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব হারুন-অর- রশিদ এর সহিত আলোচনাকালে তিনি জানান, বিষয়টি অত্যান্ত মর্মান্তিক! তবে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন হবে।