কলাপাড়ায় ধর্ষণ মামলার আসামীকে  গ্রেফতার না করায় মায়ের সংবাদ সম্মেলন

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 3:39 PM, June 19, 2021
কলাপাড়ায় ধর্ষণ মামলার আসামীকে  গ্রেফতার না করায় মায়ের সংবাদ সম্মেলন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলাপাডার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ৬ বছরের শিশু কন্যা ধর্ষণের আসামি গ্রেফতার না করার প্রতিবাদে মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভিকটিমের মা। শনিবার সকাল ১০ টায় মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মামলার বাদি ও ভিকটিমের মা লিখিত বক্তব্যে বলেন গত শুক্রবার তার ৬ বছরের শিশু কন্যাকে একই গ্রামের রুস্তুম ফকিরের ছেলে ইউসুফ ফকির (৩৫) ফুসলিয়ে বুট -মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা নিজে বাদি হয়ে  কলাপাডা থানায় একটি মামলা  দায়ের করেন যার মামলা নম্বর ০৯/৯২। কিন্তু মামলা দায়েরের দীর্ঘ ১ মাস অতিবাহিত হওয়ার পরেও কলাপাডা থানা পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।

তিনি আরো অভিযোগ করে বলেন উল্টো মামলার তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা আসামির খোজ দিন আমরা ধরে দিবোনে। এবং আসামির পরিবারের লোকজন ভিকটিমের পরিবারকে বার্তমানে ভিভিন্ন ভয় ভিতি দেখিয়ে মামলা উঠিয়ে ফেলার চাপ প্রয়োগ করছেন। তারা বর্তমানে নিরাপত্তা হীনতায় ভূগছেন।
সংবাদ সম্মেলনে  ভিকটিমের মা সাংবাদিকদের মাধ্যমে তার ৬ বছরের কন্যা শিশু ধর্ষনের বিচার দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে।

এ ব্যাপারে মামালার তদন্ত কর্মকর্তা এস আই সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন আসামি গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালানো হচ্ছে।