May 9, 2026, 6:15 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ আটক দুই

রাজশাহী ব‍্যুরোঃ 346
নিউজ আপঃ Monday, October 11, 2021

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি) ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাছমারা গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে সেলিম রাজা(২৬) ও উজানপাড়া গ্রামের মৃত জেকের মিস্ত্রির ছেলে রাকিব(৩৫)।
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর ২০২১ রাত ১১.১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১১.৩০ টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকা হতে আসামী মোঃ সেলিম রাজা ও মোঃ রাকিবকে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share