June 10, 2026, 3:03 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীতে শিক্ষকরা পেটালেন গোদাগাড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে 

নিজস্ব প্রতিবেদকঃ 325
নিউজ আপঃ Friday, October 22, 2021

রাজশাহীর গোদাগাড়ী সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ উমরুল হককে পিটিয়েছে শিক্ষকরা। বৃহস্পতিবার(২১ অক্টোবর) দুপুর ২ টার দিকে গোদাগাড়ী সরকারী কলেজের অধ্যক্ষের রুমে কয়েকজন শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে সমাজকর্ম বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান অধ্যক্ষের কক্ষের আসবাবপত্র ভাংচুর করে। এক পর্যায়ে আব্দুল হান্নানসহ আরও ৫ থেকে ৬ জন শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হককে পিটিয়ে বাহির থেকে কক্ষের দরজা বন্ধ করে দেয়।খবর পেয়ে পুলিশ দরজার তালা ভেঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(প্রেমতলী) হাসাপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হক বলেন,কয়েকজন শিক্ষক কোন কারণ ছাড়াই তাকে পিটিয়েছে। এ ঘটনার আমি বিচার চাই।সিনিয়র শিক্ষক আব্দুল হান্নানের মুঠো ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পিটিয়ে তার কক্ষে আটকে রাখে শিক্ষকরা। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গোদাগাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে মারধরের ঘটনায় উপাধ্যক্ষ উমরুলসহ ১১জনের শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত। এরপর ১১ জন শিক্ষক আদালত থেকে জামিন পান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share