রাজবাড়ীর রামকান্তপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত বিতরন

Reporter
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12:32 PM, January 11, 2021
রাজবাড়ীর রামকান্তপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত বিতরন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নের অসহায় দুস্থ শীতার্ত তিন শত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টায় রামকান্তপুর ইউনিয়নের মাটি পাড়া সরকারী বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করেন সাবেক শিক্ষা প্রতি মন্ত্রী কাজী কেরামত আলী।

রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আহসান উল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা যুব মহিলালীগের নেত্রী ও এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম নওয়াব আলী,জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল হোসেন, জেলা যুব লীগৈর আহবায়ক আবুল হোসেন শিকদার , অনুষ্ঠান সঞ্চালনা করেন আল মামুন আরজু।

কম্বল বিতরন অনুষ্ঠানে এ ইউনিয়নের তিন শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের ১২ শত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।