June 22, 2026, 9:07 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীর বহরপুরে চলছে মাটি বানিজ্য,এলাকাবাসীর দুর্ভোগ

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 520
নিউজ আপঃ Sunday, March 14, 2021

রাজাবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের নতুন চড় গ্রামে একশ্রেণীর মাটি খেকোদের অপক্ষমতার জেরে চলছে মাটি বাণিজ্য। যেখানে নিয়ম-নীতি না মেনেই প্রতিনিয়ত চলছে কর্মযোগ্য।
এতে করে নষ্ট হচ্ছে ফসলি জমি ও সরকারী রাস্তাঘাট। আর এই মাটি বহন কারী ড্রাম ট্রাকের কারণে স্থায়িত্ব কমে যাচ্ছে এখানের গ্রামীন সড়গুলোর সেই সাথে প্রচুর ধুলাবালির কারণে এলাকাবাসী চরম দুর্ভগে পড়েছে।
এব্যাপারে এলাকাবাসী জানান, মাটি উত্তোলনের ফলে আশে পাশে থাকা ফসলি জমি ও খামার নষ্ট হচ্ছে। পড়ছে এর প্রভাব। প্রতিনিয়ত মাটির ট্রাক যাতায়াতের ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছে খানা-খন্দের।  সৃষ্টি হচ্ছে ধুলা-বালির ফলে পরিবেশের বায়ু দূষণ সহ বিভিন্ন স্থাপনা ও বৃক্ষের উপর জমছে ধূলার স্তূও। যার এই সকল কার্যকলাপ চালাচ্ছে তারা ক্ষমতাশালী হওয়াই কেউ তাদেরকে কিছু বলার বা প্রতিবাদ করার সাহস করে উঠতে পারেনা।
এব্যাপারে মাটি উত্তোলনের জমির মালিক বাবু আহম্মেদে সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ভাই রাজু আহমেদ বলেন, আমাদের জমি থেকে আমরা মাটি উত্তোলন করছি এতে আপনাদের সমস্যা কি। এছাড়াও তিনি সংবাদ প্রকাশ না করতে ফোনে সংবাদকর্মীদের হুমকি প্রদান করেন।
বহরপুর ইউনিয়ননের চেয়ারম্যান বলেন, আমি আমার  এলাকার ভুক্তভোগী মানুষের কাছ থেকে  শুনেছি মাটি কাটার  বিষয়, তবে যারা মাটি কাটছে তারা প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব  হচ্ছে না।
বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কমকর্তা আম্বিয়া সুলতানা বলেন, আমার কাছে লিখিত কোন অভিযোগ আসে না,তবে কেউ লিখত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেবো।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share