May 3, 2026, 7:53 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক সেবীকে কারাদণ্ড প্রদান

এ কে আজাদ  রাজবাড়ী 245
নিউজ আপঃ Monday, February 28, 2022

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩ মাদক সেবী কে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যামান আদালত।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ক্যানালঘাট, পোড়াভিটা, পতিতালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে হেরোইন ও গাজা সেবনের দায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দন্ড প্রদান কর হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো, দৌলতদিয়া ৪ নং ওয়ার্ড কিয়ামুদ্দিন মোল্লাপাড়ার মোঃ তালেব সরদারের ছেলে নুরু সরদার (৩৮), ৫ নং ওয়ার্ডের পোড়াভিটা এলাকার সিরু মোল্লার ছেলে তপু মোল্লা (২৪), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা গ্রামের আখের মোল্লার ছেলে আশিক মোল্লা (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share