May 9, 2026, 8:11 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে পৃথক অভিযানে ১ হাজার ইয়াবা সহ আটক ২

এ কে আজাদ  রাজবাড়ী 220
নিউজ আপঃ Sunday, February 20, 2022

রাজবাড়ী সদর থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে জেলা ডিবি পুলিশ মোঃ উজ্জল হোসেন শান্ত(২৯) ও মোঃ জিলাল শেখ (৪০) নামের দুই মাদক ব্যবসায়ী কে ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে।

শনিবার  (১৯  ফেব্রুয়ারি ) রাতে জেলা ডিবি পুলিশ তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
আটককৃতরা হলেন, সদর থানাধীন  ছোট নুরপুর এলাকার মোঃ মনির হোসেন এর ছেলে মোঃ উজ্জল হোসেন শান্ত ও সদর থানার জৌকুড়া এলাকার মোঃ রুস্তম শেখ এর ছেলে মোঃ জিলাল শেখ।
রাজবাড়ী ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, সঙ্গীয় এসআই জাহাঙ্গীর মাতুব্বর,  এসআই মোজাম্মেল হক, এএসআই মেহেদী হাসান, এএসআই নজরুল ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছোট নুরপুর  সাকিনস্থ জনৈক মোঃ মনির হোসেন খাঁ এর বসত বাড়ীর উঠান হইতে  মোঃ উজ্জল হোসেন শান্ত ও জৌকুড়া সাকিনস্থ জনৈক মোঃ রুস্তম শেখ এর বসত বাড়ীর উঠান হইতে মোঃ জিলাল শেখ কে ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
এসময় আসামি মোঃ উজ্জল হোসেন শান্ত
কাছ থেকে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। অন্য আসামি মোঃ জিলাল শেখ এর কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
আসামিদের স্বীকারোক্তিতে জানা যায়, তারা একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

আটককৃত মোঃ উজ্জল হোসেন শান্ত ও মোঃ জিলাল শেখ এর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share