রাজবাড়ীতে ইয়াবা সহ এক নারী সহ আটক ৩

Reporter
এ কে আজাদ  রাজবাড়ী
প্রকাশিত: 12:41 PM, March 8, 2022
রাজবাড়ীতে ইয়াবা সহ এক নারী সহ আটক ৩
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে ইয়ার ট্যাবলেটসহ এক নারী সহ তিন  মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার  (৮ মার্চ ) তাদেরকে গোয়ালন্দ ঘাট থানা এলাকার দৌলতদিয়া পতিতালয় থেকে তাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোয়ালন্দঘাট উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকার রফিক খান এর ছেলে সুমন আহম্মেদ (২৯), দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) এলাকার শহীদ খন্দকার এর স্ত্রী আম্বিয়া (৪১) ও শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মৃত সৈয়দ আলী খন্দকার এর ছেলে মোঃ বিল্লাল খন্দকার (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাটের  দৌলতদিয়া যৌনপল্লী থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী সুমন আহম্মেদ এর কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অন্য দুই মাদক ব্যবসায়ী আম্বিয়া ও বিল্লাল খন্দকারের কাছে থেকে ৫৬ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।