May 9, 2026, 6:56 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ১লক্ষ টাকা জরিমানা 

এ কে আজাদ  রাজবাড়ী 311
নিউজ আপঃ Thursday, December 23, 2021

রাজবাড়ী সদর উপজেলার “মেসার্স এ বি সি ব্রিকস্-২” ইটভাটার মালিক প্রতাপ সাহাকে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে। সেই সাথে ইটভাটার মালিক কে
অবৈধভাবে মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাস করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বুধবার (২২ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষিপুরে অবস্থিত “মেসার্স এ বি সি ব্রিকস্-২” ইটভাটায় জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
জানাগেছে, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এর নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সে সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)(সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে জনৈক প্রতাপ সাহা এর পরিচালনাধীন “মেসার্স এ বি সি ব্রিকস্-২” নামক ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস। মোবাইল কোর্টে পরিচালনায় সাহায্য করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানাগেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share