রাজবাড়ী কোর্ট কাস্টড়িতে মাদক মামলার আসামী মৃত্যু

Reporter
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশিত: 1:56 PM, April 26, 2023
রাজবাড়ী কোর্ট কাস্টড়িতে মাদক মামলার আসামী মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীতে পুলিশ হেফাজতে আলমগীর হোসেন মিজি (৪৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ী কোর্ট পুলিশ কাস্টড়িতে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন মিজি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকার আব্দুল মতিনের ছেলে।

রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, আলমগীরের বিরুদ্ধে দুইটি মাদক মামলার গ্রেপ্তারি ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে হাজির করা হয়। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য হয়।

তিনি আরও বলেন, পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমগীর অসুস্থ হয়ে পড়েন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।