রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব-এর উদ্যোগে বইমেলা শুরু

Reporter
মির্জা হুমায়ুন, সিরাজগঞ্জ
প্রকাশিত: 6:01 AM, March 29, 2022
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব-এর উদ্যোগে বইমেলা শুরু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনী উপলক্ষ্যে কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে ২৮ মার্চ থেকে ২৯ মার্চ দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব-এর উদ্যোগে বইমেলা শুরু হয়েছে।

উক্ত বই মেলার শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উক্ত বইমেলা দেখা এবং বই কেনার জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।