May 14, 2026, 1:40 am
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের যত অপকর্ম!

নিজস্ব প্রতিনিধি 568
নিউজ আপঃ Tuesday, January 19, 2021
পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাস

আব্দুর রব মুনা বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি। তিনি উপজেলার কুখ্যাত অস্ত্রধারী ক্যাডার বাহিনীর প্রধান। তার দূর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী। শালিসী বিচার করে অসহায় মানুষের টাকা আত্মসাতের অসংখ্য অভিযোগ রয়েছে এই চেয়ারম্যোনের বিরুদ্ধে। দখল বানিজ্য ও ত্রাণের টাকা হাতিয়ে নেওয়ার কথা এখন স্থানীয়দের মুখে মুখে।

সরকারি জমি দখল করে বিলাস বহুল বাড়ি নির্মাণ করেছেন আওয়ামিলীগের এই নেতা। এমনকি তার হাত থেকে রক্ষা পায় নি ত্রানের টিনও। সরকারি আসবাবপত্র নিজের ব্যাক্তিগত কাজে ব্যাবহারে বিশেষ পারদর্শী দুর্নীতিতে কুখ্যাত এই চেয়ারম্যান।

টাকার বিনিময়ে বি এন পিকে আওয়ামীলীগে অনুপ্রবেশের সুযোগ দেয়ায় তার বিরুদ্ধে ফুঁসে উঠছে স্থানীয় আওয়ামিলীগের নেতা-কর্মীরা।

রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠানও। পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর এ জি এম উচ্চবিদ্যালয়ের ৪৭ শতাংশ জমি মাহমুদ বিশ্বাস নামের এক সন্ত্রাসী দখল করে আছেন কয়েক বছর ধরে।

পুঁইজোর এ জি এম উচ্চবিদ্যালয়ের সভাপতি পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের ফুফাতো ভাই হওয়ার সুবাদেই এই জমি দখলে আছে এই সন্ত্রাসী। স্কুলের জমি দখলে আনাও সম্ভব হচ্ছে না।


আব্দুর রব মুনা বিশ্বাস ,তার অর্থ্যে উপার্যনের প্রাধাণ প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছেন শালিসি বিচারের নামে চাঁদাবাজি। পাট্টা ইউনিয়ন থেকে এখন পর্যন্ত ৭০/৭২ শালিসি ব্যবস্থার মাধ্যেমে ১ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। এর প্রমান দিতে প্রস্তুত পাট্টা ইউনিয়নের নির্যাতিত জনগন।

পাট্টা ইউনিয়নের চাউলের কার্ডেও থাকে তার বিশাল দূর্নীতি। তিনি তার পছন্দের বিশেষ বিশেষ ব্যক্তিদের মাঝে কার্ড বন্টণ করেন।

তার এই চাউলের কার্ডে দূর্নীতির কারণে সাধারণ দিনমজুরিরা চরম কষ্টের মাঝে জীবণ যাপন করছেন। সরকারিভাবে একটা ইউনিয়নে অনেকগুলো প্রজেক্ট পাস হয়। কিন্তু আব্দুর রব মুনা বিশ্বাস ইউনিয়নের কোন কাজ করেননা বরং সেই সব প্রযেক্টের টাকা সম্পূন্য তিনি হাতিয়ে নেন।

এ সম্পর্কে চেয়াম্যান আব্দুর রব মুনা বিশ্বাসকে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে কথা বলেন নাই। এই মুনা চেয়াম্যানের নামে থানায় একাধীক জিডি থাকলেও এর বিরুদ্ধে নিরব অবস্থানে স্থানীয় পুলিশ প্রশাসন।

এমনকি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস সহিদ প্রমানিক মারধর করার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

এ সর্ম্পকে পাংশা মডেল থানার অফিসার ইনর্চাজ মো. সাহাদত হোসেনের সাথে কথা বলে জানা যায়,থানায় মামলা তার নামে মামলা আছে তিনি ওয়ারেন্টভুক্ত আসামী।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share