মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ড্রেজার মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 12:33 PM, October 23, 2019
মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  ড্রেজার মেশিন ধ্বংস
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাইনদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার সোনাই নদী এলাকার গংগানগর এলাকায় অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।