May 1, 2026, 7:39 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাক্স পড়া বাধ্যতামুলক অতপরঃ নো মাক্স-নো মুভমেন্ট

প্রতিবেদকের নাম 338
নিউজ আপঃ Tuesday, June 16, 2020

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

মাক্স পড়া বাধ্যতামুলক করলেন বালিয়াকান্দির উপজেলা নিবার্হী অফিসার। তিনি বলেন নো মাক্স, নো মুভমেন্ট। মাক্স ছাড়া কেহ বাহিরে বের হলেই তাকে জেল-জরিমানার আওতায় আনা হবে। কোন ব্যবসায়ী মাক্স ছাড়া কোন ক্রেতার কাছে মালামাল বিক্রি করতে পারবে না। ব্যবসায়ীর বিরুদ্ধে যদি মাক্স ব্যাতিত মালামাল বিক্রির অভিযোগ প্রমানিত হয়, তাকে গুনতে হবে জরিমানা ।সবার মাক্স পড়া বাধ্যতামুলক। আপনার পরিবার, প্রতিবেশীদের কথা চিন্তা করেই স্বাস্থ্য বিধি মেনে বাহিরে বের হতে হবে। প্রতিটি বাজারে বসানো হবে হাত ধোয়ার জন্য বেসিং বলে জানিয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বালিয়াকান্দি সদর ইউনিয়নকে রেড জোন ঘোষনা করা হয়েছে। সরকারী অফিস, হাসপাতাল, ব্যাংক সীমিত আকারে চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা রয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নে বন্ধ করে দেওয়া হয়েছে চা দোকান ও হোটেল-রেস্টুরেন্ট। উপজেলা প্রশাসন থেকে ভিন্ন ৪ ধরনের স্বীকার উপজেলার ৭টি ইউনিয়ন নারুয়া, বহরপুর, জামালপুর, জঙ্গল, ইসলামপুর, নবাবপুর ও বালিয়াকান্দি ইউনিয়নের প্রতিটি বাজার, পাড়া-মহল্লা, দোকান, পরিবহনসহ গুরুত্বপুর্ন স্থানে সার্টানো হয়েছে।
মঙ্গলবারও সকাল থেকেই উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বিভিন্ন ধরনের কার্যক্রমের তদারকির পাশাপাশি স্টীকার সার্টানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, নো মাক্স, নো মুভমেন্ট বালিয়াকান্দি উপজেলাবাসীর অঙ্গিকার। এটি হবে করোনা কালের বাংলাদেশের মধ্যে মডেল।তাই সবাই মাস্ক ব্যবহার করি, নিজে সুরক্ষা থাকি অন্যদের সুরক্ষা রাখি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share