মহিপুরে তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে সশস্ত্র হামলা, আহত-৪

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
প্রকাশিত: 11:10 AM, March 10, 2022
মহিপুরে তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে সশস্ত্র হামলা, আহত-৪
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর মহিপুরে তুচ্ছ ঘটনায় সশস্ত্র হামলা চালিয়ে তিন কলেজ পড়–য়াসহ অন্তত ৪ জনকে আহত করেছে ইসমাইল বাহিনীর সদস্যরা।

 

গতকাল রাত সাড়ে সাতটার দিকে আলীপুর থ্রি পয়েন্টে সিসি ক্যামেরায় ধারনকৃত এ হামালার দৃশ্য এসে পৌছেছে মাইটিভির হাতে। যাতে ধরা পড়েছে নির্মম নির্যাতনের চিত্র। শতাধিক মানুষের উপস্থিতিতে এ সশস্ত্র হামলার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত কলেজ শিক্ষার্থী ছাব্বির, শোহানুর ,আবুল বাশার ও ব্যবসায়ী আবুতোহাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান,অপরাধিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।