May 5, 2026, 9:25 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মহিপুরে অসহায় নারীর রেকর্ডীয় জমি দখলের অভিযোগ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 247
নিউজ আপঃ Monday, November 1, 2021

পটুয়াখালীর মহিপুরে অসহায় এক নারীর রেকর্ডীয় জমি জবর দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার লতাচাপলী ইউপির আলীপুর বাজার সংলগ্ন হালিমা খাতুনের খালি ঘরে ঢুকে জমি দখল করেন জব্বার ও তার পরিবারের সদস্যরা। এমনকি ঘরে প্রবেশের পর সেখানে নির্মাণ কাজ শুরু করে দখলকারীরা। পরে বিষয়টি মহিপুর থানা পুলিশকে লিখিত ভাবে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।

ভুক্তভোগী হালিমা খাতুনের অভিযোগ, দীর্ঘ ৩৪ বছর আগে ওই জমি ক্রয়সূত্রে রেকর্ডীয় মালিক হিসেবে আমি ভোগদখল করছি। কিন্তু একটি ভ‚য়া দলিল সৃষ্টি করে কিছু জমির মালিকানা দাবী করে জব্বার। এনিয়ে দীর্ঘদিন বিজ্ঞ আদালতে মামলা চলামান থাকার পর দখলকারীদের দলিল বাতিল করে আদালত আমাকে চুরান্ত রায়ে জমির মালিকানা দিয়েছে। এর পরেও সম্পূর্ন গায়ের জোরে প্রভাব খাটিয়ে আদালতের রায় উপেক্ষা করে আমি চিকিৎসাধীন থাকাবস্থায় জমিতে প্রবেশ করেছে দখলকারীরা।

তিনি আরো জানান, এর আগেও ওই জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের কাছে অভিযোগ দিলে তিনি ঘটনাস্থলে যান। এবং আদালতের রায় দেখে তিনি জব্বারকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। এর পরে কিছুদিন অতিবাহিত হলে ফের আইনের তোয়াক্কা না করে দখল কার্যক্রম অব্যাহত রেখেছে জব্বার। এমনকি সেখানে গেলে আমার পরিবারকে মারধরসহ প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। হালিমা খাতুনের স্বামী আবদুল জলিল হাওলাদার বলেন, দখল ঘটনার সময় আমার স্ত্রীকে নিয়ে আমি বরিশাল চিকিৎসা শেষে বাড়িতে ফিরছিলাম।

এসময় ঘরে জব্বার ও তার স্ত্রী সন্তানকে দেখতে পেয়ে আমরা বাধা প্রদান করি। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালায়। পরবর্তীতে আমরা পুলিশকে অবহিত করে রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করি।
এ দম্পত্তির অভিযোগ বর্তমানে জব্বার ও তার পরিবারের ভয়ে তারা জমিতে প্রবেশ করতে পারছেন না।

মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের জানান, লিখিত ভাবে একটি অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share