মনোহরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনোহরদী, (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: 3:29 PM, May 17, 2022
মনোহরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মঙ্গলবার মনোহরদীতে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর আড়ম্বরপূর্ণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ টি দলের অংশগ্রহনে জাতীয় ক্রীড়া পরিষদের উক্ত ফুটবল টুর্নামেন্ট উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হয়েছে। স্হানীয়ভাবে মনোহরদী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গোতাশিয়া ইউনিয়ন বনাম চালাকচর ইউনিয়নের খেলা দিয়ে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়।

খেলা শুরুর আগে ফেয়ারপ্লে ডিসপ্লে, জাতীয় সংগীত ও মনোহরদী উপজেলা ক্রীড়া সংস্হার থিমসং এর সাথে নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে আতিকুল হোসেন মিলনের উপস্হাপনায় অতিথিদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম. কাসেম,পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন,আ:লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এস.ইকবাল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা সুলতানা রুবি প্রমূখ বক্তৃতা করে কিকঅনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।